সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন মিরাজ

সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন মিরাজ

সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন সাইফুল ইসলাম মিরাজ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের নতুন কমিটিতে ‘সাংগঠনিক সম্পাদক’ পদে মনোনীত হয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম মিরাজ।

গত ১৮ জুলাই ২০২৬ তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ বলেন, “আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাজপথে সর্বদা সক্রিয় থাকব।”

ভবিষ্যতে দলের সকল কর্মসূচিতে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *