ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশে অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে।
পোস্টের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
ব্যাংকটি তরুণ প্রজন্মকে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিতে এই নিয়োগ দিচ্ছে এবং এজন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফলে নতুন স্নাতকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে পূর্ব অভিজ্ঞতা দরকার নেই।
চাকরিটি ফুল টাইম এবং দেশের যেকোনো স্থানে প্রার্থীদের কর্মস্থল নির্ধারিত হতে পারে। ২০২৫ সালের ১৬ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ২৮,০০০ টাকা বেতন পাবেন। এই বেতনের পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় ৩০০৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন করার শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৫। যারা ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য ইসলামী ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি বড় সুযোগ এনে দিয়েছে। অভিজ্ঞতা ছাড়াই সম্মানজনক বেতন এবং দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে কাজের সুযোগ চাকরিপ্রার্থীদের জন্য আকর্ষণীয় হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে যোগ্য প্রার্থীরা একটি স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তৈরি করতে পারেন।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইট https://career.islamibankbd.com/career.php –এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় ৩০০x৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৫। বিস্তারিত জানতে ইসলামী ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখা যেতে পারে।



