ঈদ উপলক্ষে সাঈদ আল নোমানের ব্যাক্তিগত অর্থায়নে ৬২০০টি পাঞ্জাবি এবং ৫৫৫টি মেয়েদের পোশাক উপহার হিসেবে বিতরন।
চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ব্যাক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত বিভিন্ন পেশাজীবি মানুষ এবং নিজ দলীয় নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। এসময় তিনি নিজ হাতে সবার মাঝে উপহার সামগ্রী তুলে দিয়েছেন।
তিনি তার ভেরিফাইড ফেইসবুক প্রোফাইলে এক পোস্টে বলেন, “অনেক চেষ্টা করেছি—তাড়াহুড়ো আর নানা সীমাবদ্ধতার মাঝেও প্রায় ৬২০০টি পাঞ্জাবি আর ৫৫৫টি মেয়েদের পোশাক একান্ত ব্যাক্তিগত অর্থায়নে উপহার হিসেবে পৌঁছে দিতে, যেন ঈদের আনন্দে সামান্য হলেও সবার পাশে থাকতে পারি, কিছুটা প্রত্যাশা পূরণ করতে পারি।
কিন্তু সত্যিটা হলো—আমার বাবা আবদুল্লাহ আল নোমান রেখে গেছেন লক্ষ লক্ষ নেতা-কর্মীর সাহচর্য আর ভালোবাসা। সেই ভালোবাসার তুলনায় ৫০,০০০ পাঞ্জাবিও হয়তো যথেষ্ট নয়। তবুও, সেই ভালোবাসা আর আব্বার রেখে যাওয়া ঐতিহ্যটুকু ধরে রাখার ছোট্ট একটি চেষ্টা ছিল আমার।
যারা পেয়েছেন, তাদের কাছে অনুরোধ—এটা নিয়ে গর্ব না করে, অন্যদের অনুভূতির দিকটাও একটু ভেবে দেখবেন। আর যারা পাননি, তারা মন খারাপ করবেন না—ঈদের পরেরদিন মেজবানে আপনাদের জন্য ভালোবাসা আর অধিকার একটু বেশি করেই রাখা থাকবে, ইনশাআল্লাহ।
আমরা তো আসলে সারা বছরই একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে পথ চলি। এটাই আমাদের আসল শক্তি।
শুধু দোয়া করবেন—আমি যেন সুস্থ থাকি, আপনাদের পাশে থাকতে পারি — সবসময়”।
কার্যক্রম শেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং যে কোন পরিস্থিতিতে যে কোন সময় জনগণের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।


