বিনা খরচে নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা – Eric Bleumink Fellowship – বিনা খরচে নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা – Eric Bleumink Fellowship -নেদারল্যান্ডসে মাস্টার্স করার সুযোগ – Eric Bleumink Fellowship (গ্রনিঙ্গেন বিশ্ববিদ্যালয়)।
উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন অনেকের থাকলেও অর্থনৈতিক কারনে অনেক শিক্ষার্থীর পথ আটকে যায়। তবে বিশ্বের কিছু খ্যাতনামা বিশ্ববিদ্যালয় এমন কিছু ফেলোশিপ প্রদান করে, যা শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়। তেমনই একটি সুযোগ হলো নেদারল্যান্ডসের গ্রনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের (University of Groningen) Eric Bleumink Fellowship।
এই ফেলোশিপটি উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য যারা নেদারল্যান্ডসে মাস্টার্স করতে ইচ্ছুক। এর মাধ্যমে এক বা দুই বছরের পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামের সম্পূর্ণ খরচ বহন করা হয়। এটি শুধুমাত্র আর্থিক সহায়তা করবে তা না, বরং একজন শিক্ষার্থীর উচ্চতর শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নের এক বিশাল সুযোগ।
ফেলোশিপের কাভারেজ
Eric Bleumink Fellowship শিক্ষার্থীদের জন্য নিম্নলিখিত খরচগুলো সম্পূর্ণ কভার করে:
মাস্টার্স প্রোগ্রামের পুরো টিউশন ফি
আন্তর্জাতিক যাতায়াত খরচ (যাওয়া ও আসা)
জীবনযাপনের খরচ (আবাসন, খাবার ইত্যাদি)
শিক্ষাসামগ্রী ও বইপত্রের খরচ
স্বাস্থ্য বীমা
এই সুবিধাগুলো এমনভাবে নির্ধারিত যে, শিক্ষার্থী যেন পড়াশোনা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা না করে পুরোপুরি পড়ালেখায় মনোনিবেশ করতে পারে।
যোগ্যতা ও শর্তাবলি
Eric Bleumink Fellowship-এর জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়,
ডিসেম্বর ১ তারিখের মধ্যে মাস্টার্স প্রোগ্রামে আবেদন সম্পন্ন করতে হবে, যাতে বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারির মধ্যে ভর্তির সিদ্ধান্ত জানাতে পারে।
প্রার্থীকে শিক্ষায় উজ্জ্বল ফলাফল (Bachelor পর্যায়ে) থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (TOEFL/IELTS-এর স্কোর প্রয়োজন হতে পারে)।
প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং স্বাস্থ্য বীমা গ্রহণে উপযুক্ত হতে হবে।
শুধুমাত্র নির্দিষ্ট উন্নয়নশীল দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য বিবেচিত হবেন (যেমন: বাংলাদেশ, ভারত, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ইথিওপিয়া, ঘানা, মিয়ানমার, ইত্যাদি)।
আবেদনকারী যদি অন্য কোনো স্কলারশিপ বা অর্থায়ন পেয়ে থাকে, তাহলে সে এই ফেলোশিপের জন্য যোগ্য বিবেচিত হবে না।
শিক্ষার্থীকে পুরো প্রোগ্রামের সময়কাল নেদারল্যান্ডসে অবস্থান করতে হবে।
আবেদন প্রক্রিয়া
এই ফেলোশিপের জন্য সরাসরি আবেদন করা সম্ভব নয়। প্রার্থীকে প্রথমে University of Groningen-এ পছন্দের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন করতে হবে। এরপর ভর্তি বোর্ড ও সংশ্লিষ্ট ফ্যাকাল্টি যদি মনে করে যে প্রার্থী এই ফেলোশিপের জন্য যোগ্য, তাহলে বিশ্ববিদ্যালয় নিজ উদ্যোগে প্রার্থীকে মনোনীত করবে।
তাই যারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে চান, তাদের উচিত হবে:
নভেম্বরের মধ্যেই মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখা।
ডিসেম্বর ১-এর আগে আবেদন জমা দেয়া।
ভাষা দক্ষতার প্রমাণপত্র, সিভি, মোটিভেশন লেটার ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট যথাযথভাবে প্রস্তুত রাখা।
বিস্তারিত জানতে এবং আপডেটেড তথ্য পেতে ভিজিট করুন:
University of Groningen – Eric Bleumink Fellowship পেইজ বা ওয়েবসাইট
যোগাযোগ: Mobility and Scholarship Desk, University of Groningen
Eric Bleumink Fellowship শুধুমাত্র একটি স্কলারশিপ নয়; এটি উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি লাইফ-চেঞ্জিং সুযোগ।



