তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লার নামে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারে কলেজ ছাত্রদলের নেতাকর্মীর মাঝে ক্ষোভ
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মোল্লার নামে মিথ্যা তথ্য ও বানোয়াট সংবাদ প্রকাশ করে একটি ভুঁইফোড় পত্রিকা এবং কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা এই গুজব ছড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
তারা বলছেন, একজন সক্রিয়, ত্যাগী ও মেধাবী ছাত্রনেতাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এই সংবাদ প্রচার করা হয়েছে। ছাত্রদলের নেতারা দাবি করেন, এমন অপপ্রচার অতীতে বহুবার হয়েছে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না।
বিবৃতিতে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, “আমাদের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা দলের প্রতি নিবেদিতপ্রাণ। তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো মানেই তিতুমীর ছাত্রদলকে কলঙ্কিত করার চেষ্টা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”
তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশিক মাহমুদ বলেন, ঠুনকো সংবাদপত্রে কোন বিষয় প্রকাশ হলে যে সত্য তা নয়। ৫ ই আগস্টের পর বট বাহিনী কি ভাবে ছাত্রদলের পিছনে লেগেছে তা ভালোভেবেই জানা আছে। শুধু একটা কথা বলি ১৮ তারিখ ঢাকা উত্তর মহানগর বিএনপির উদ্যোগে মৌন মিছিল ছিল মিরপুর ১২ তে সেখানে তিতুমীর কলেজ ছাত্রদল সেই মিছিলে যোগ দেয়। আমার জানা মতে কেন্দ্রীয় ঘোষিত বিএনপির যে কোন কর্মসূচিতে তিতুমীর কলেজের আরিফ মোল্লা ভাই মিছিলে অংশ নেন। কিন্তু ১৮ তারিখে বিএনপির মৌন মিছিলে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ সবাই কমবেশি থাকলে সেখানে আরিফ মোল্লা ভাই অনুপস্থিত তার কারণ আরিফ মোল্লা গ্রামের বাড়িতে চলে গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম ভাইয়ের ফেসবুক আইডিতে গিয়ে সেই ১৮ তারিখের মিরপুরের মৌন মিছিলের ভিডিও পিক দেখে আসতে পারেন। যেখানে আরিফ মোল্লা ভাই অনুপস্থিত সেই তারিখে কি ভাবে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় বিষয় টা রহস্য জনক। রাজনীতিতে মানুষের কত যে শত্রু থাকে তার প্রমাণ একটা ঠুনকো সংবাদপত্রে নিউজ করে মানহানি করতেছে তার কারণ তার প্রতিপক্ষ তো চাইবে। এই রকম মিথ্যা বানোয়াট ভিত্তিহীন নিউজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে আরিফুল ইসলাম মোল্লার সাথে কথা বললে তিনি বলেন, যদি এই মিথ্যা সংবাদ প্রত্যাহার ও দুঃখপ্রকাশ না করা হয়, তাহলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।



