সারাদিন ফোনের চার্জ ধরে রাখার সহজ উপায়- increase battery life – স্মার্টফোন আমাদের জীবনের এমন এক অংশ হয়ে গেছে, যেটা ছাড়া এক মুহূর্তও কল্পনা করা কঠিন হয়ে পড়েছে। সকাল বেলা ঘুম থেকে উঠেই আমরা ফোন হাতে নিই—ঘড়ি দেখা, খবর পড়া, সোশ্যাল মিডিয়া স্ক্রল, ইমেইল চেক, অনলাইন ক্লাস, কাজ বা বিনোদন সব কাজেই সারা লাগে স্মার্টফোনে। এই টানা ব্যবহার দিনের মাঝামাঝি গিয়ে ফোনের চার্জ ৫০ শতাংশ বা তারও নিচে নেমে আসে। ফলে বারবার চার্জ দিতে হয় বা পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরতে হয়। ফুল চার্জ থেকে ব্যাটারি লো হয়ে পড়লে আমাদের মধ্যে একটা হাতাশা কাজ করে আর ট্যুরে গেলে তো কোন কথাই নাই। ট্যুর টাই মাটি হয়ে যায়।
তবে কিছু সাধারণ অভ্যাস আর কৌশল কাজে লাগালে আপনি সারাদিন ফোন ব্যবহার করেও চার্জ ধরে রাখতে পারবেন। আসুন জেনে নিই সেই কার্যকরী কৌশলগুলো-
১. স্ক্রিনের উজ্জ্বলতা (Brightness) কমিয়ে রাখুন
ফোনের ডিসপ্লে সবচেয়ে বেশি চার্জ খরচ করে। স্ক্রিন যত বেশি উজ্জ্বল থাকবে, ব্যাটারির খরচও তত বেশি হবে। তাই সম্ভব হলে ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন। আরও ভালো হয় অটো ব্রাইটনেস চালু করে দিলে, কারণ এটি আলো অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়।
ডার্ক মোড ব্যবহার করাও একটি কার্যকরী উপায়, বিশেষ করে আপনার ফোন যদি AMOLED ডিসপ্লে হয়। এতে ব্যাকগ্রাউন্ড কালো থাকায় স্ক্রিন কম আলো খরচ করে এবং চার্জকে বাচিয়ে দেয়।
২. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে ফেলুন
আমরা অনেক সময় এমন সব অ্যাপ ইন্সটল করে রাখি যেগুলো মাসের পর মাস কোন কাজে লাগে না বা ব্যবহার করি না। এই অ্যাপগুলো শুধু স্টোরেজ নয়, ব্যাকগ্রাউন্ডে থেকে চার্জও খরচ করে। তাই কাজের নয় এমন অ্যাপগুলো মুছে ফেলুন।
সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় নোটিফিকেশন ও বন্ধ করে দিন এটা যেমন বিরক্তিকর তেমনি চার্জের জন্যও ক্ষতি, অপ্রয়োজনীয়ভাবে ফোন স্ক্রিন অন করে ব্যাটারি নষ্ট করে।
৩. ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণ করুন
অনেক অ্যাপ থাকে যেগুলো একবার খোলার পর আপনি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং চার্জ খরচ করে। উদাহরণস্বরূপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, লোকেশন ভিত্তিক অ্যাপ ইত্যাদি।
সেটিংসে গিয়ে “Battery usage” অপশনে ঢুকে দেখে নিতে পারেন কোন অ্যাপ কতটা চার্জ খরচ করছে। সেখান থেকে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ নিতে পারেন—যেমন ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ বন্ধ করা।
৪. লোকেশন, ব্লুটুথ, Wi-Fi ও মোবাইল ডাটা ব্যবহারে সচেতন হোন
এগুলো সব সময় চালু থাকলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তাই যখন দরকার নেই তখন এসব ফিচার বন্ধ রাখুন।শুধুমাত্র যখন দরকার হবে তখন উক্ত এপস চালু করবেন, বিশেষ করে লোকেশন সার্ভিস ২৪ ঘণ্টা চালু থাকলে ব্যাটারির ওপর প্রচণ্ড চাপ পড়ে।
আপনি চাইলে “Location” সেটিংস-এ গিয়ে শুধু নির্দিষ্ট অ্যাপগুলোর জন্য পারমিশন দিতে পারেন। ব্লুটুথ, Wi-Fi স্ক্যান, Nearby device scanning ইত্যাদি বন্ধ রাখাও ভালো।
৫. অ্যাপ সবসময় আপডেট রাখুন
পুরনো ভার্সনের অ্যাপগুলোতে অনেক সময় বাগ বা অপ্টিমাইজেশনের অভাব থাকে, যার ফলে অপ্রয়োজনীয়ভাবে চার্জ খরচ হয়। তাই নিয়মিত অ্যাপগুলো আপডেট করে নিন, বিশেষ করে আপনি যেগুলো নিয়মিত ব্যবহার করেন। সারাদিন ফোনের চার্জ ধরে রাখার সহজ উপায়
৬. ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন
প্রায় সব অ্যান্ড্রয়েড ও আইফোনেই Battery Saver বা Low Power Mode নামে একটি ফিচার থাকে। এটি চালু করলে ফোন স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ, অ্যানিমেশন, স্ক্রিন রিফ্রেশ রেট ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এতে ব্যাটারি দীর্ঘসময় ধরে রাখা সম্ভব হয়। এই মোডটি আপনি ফোনের সেটিংস থেকে একবার চালু করে দিলে দরকার না হওয়া পর্যন্ত তা চালু রাখুন।
৭. লাইভ ওয়ালপেপার ও অ্যানিমেশন পরিহার করুন
লাইভ ওয়ালপেপার দেখতে যতটা আকর্ষণীয়, বাস্তবে তা ততটাই চার্জ-খরচকারী এবং চার্জে জন্য বিপজ্জনক। কারণ এটি সারাক্ষণই প্রসেসিং চালিয়ে যায় তেমনি হেভি অ্যানিমেশন বা ট্রানজিশন ইফেক্টও ফোনের রিসোর্স খরচ করে, যা ব্যাটারির ওপর প্রভাব ফেলে। একটি নরমাল ও স্ট্যাটিক ওয়ালপেপার ব্যবহার করুন এবং অ্যানিমেশন ইফেক্ট বন্ধ রাখুন। ফোনের চার্জ ধরে রাখার উপায়
ব্যাটারির জন্য ভাল কিছু দিকনির্দেশনা
চার্জ ০% বা ১০০% এ যেতে দেবেন না ফোন একেবারে ০% হয়ে গেলে বা বারবার ১০০% পর্যন্ত চার্জ দিলে ব্যাটারির আয়ু কমে যায়। চেষ্টা করুন ২০%-৮০% এর মধ্যে চার্জ রাখতে।
সারারাত চার্জে দিয়ে রাখবেন না
স্মার্টফোন বেশি সময় ধরে চার্জে রাখলে অতিরিক্ত গরম হয়, যা ব্যাটারির ক্ষতি করে। তাই চার্জ হয়ে গেলে খুলে ফেলুন।
মোবাইলের মূল চার্জার ও কেবল ব্যবহার করুন
লোকাল বা নকল চার্জার ব্যবহারে ব্যাটারি দ্রুত নষ্ট হয়। সবসময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
ফোন গরম হতে দেওয়া দিবেন না
ব্যাটারি তাপ সহ্য করতে পারে না। ফোন বেশি গরম হলে চার্জ দ্রুত শেষ হয় এবং ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে কেস খুলে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।
ফাস্ট চার্জিং অপশন সবসময় ব্যবহার না করাই উত্তম
ফাস্ট চার্জিং সুবিধা থাকলেও সবসময় এটা ব্যবহার করা উচিত নয়। মাঝে মাঝে নরমাল চার্জিং করলেও ব্যাটারির আয়ু বাড়ে।



