গর্ভবতী নারীদের জন্য এই ৫ ফল খাওয়া নিষেধ
বাচ্চার সুস্থ্যতার জন্য গর্ভবতী নারীদের পুষ্টিকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তবে এমন কিছু ফল আছে যেগুলো গর্ভাবস্থায় খুব সামাস্য খাওয়া বা একেবারে এড়িয়ে চলা ভালো। নিচে এমন কিছু ফলের নাম বলা হলো যা গর্ভাবস্থায় খাওয়া পুরোপুরি এড়িয়ে চলা উচিত বা খেলেও খুবই সাবধানে খেতে হবে, কারন গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস সরাসরি গর্ভের শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।
বাংলাদেশে যুগের পর যুগ ধরে বাড়ির বয়স্ক নারীদের কাছে বিভিন্ন খাবার খাওয়া ও না খাওয়ার পরামর্শ পেয়ে এসেছেন গর্ভবতী নারীরা। সেগুলোর মধ্যে কিছু রয়েছে কুসংষ্কার বাকিগুলো তাদের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান। তবে বর্তমানে এই আধুনিক যুগে এসে বিজ্ঞানের উৎকর্ষের কারণে আমরা স্পষ্ট করে জানি যে, কোন পরামর্শগুলো মেনে নেওয়া উচিত বা কোনটা এড়িয়ে চলা উচিত। চলুন জেনে নেই গর্ভবতী নারীরা কোন কোন ফল খাবেন না।
পেঁপে (কাঁচা বা অল্প পাকা)
পেঁপে, বিশেষ করে কাঁচা বা আধা-পাকা অবস্থায়, গর্ভবতী নারীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ ফল হিসেবে ধরা হয়। যদিও পুরা পাকা পেঁপেতে অনেক পুষ্টি উপাদান থাকে, তবে কাঁচা বা আধা-পাকা পেঁপেতে এমন কিছু উপাদান রয়েছে যা নারীদের গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
কাঁচা বা কম-পাকা পেঁপেতে থাকে ল্যাটেক্স নামে একটি উপাদান, এটি দুধের মতো সাদা তরল যা প্রাকৃতিক রাবার উৎপাদনেরও উপাদান।
এই ল্যাটেক্সে থাকে একটি শক্তিশালী এনজাইমের মিশ্রণ, যার মধ্যে অন্যতম হচ্ছে প্যাপেইন (papain)।
প্যাপেইন শরীরে গর্ভপাতের মতো প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। এটি শরীরকে সংকেত দেয় যে গর্ভটি অপ্রয়োজনীয় ফলে জরায়ুতে সংকোচন সৃষ্টি করে।
তাছাড়াও আরো কিছু আছে গর্ভাবস্থায় এই পেপেতে, কাঁচা পেঁপেতে থাকা উপাদান প্লাসেন্টা বা গর্ভফুলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যা গর্ভস্থ শিশুর পুষ্টির জন্য ক্ষতিকর।
ল্যাটেক্স শরীরের প্রাকৃতিক হরমোনে প্রভাব ফেলতে পারে, যার ফলে হরমোনজনিত জটিলতা দেখা দিতে পারে।
কাঁচা পেঁপে হজমে বাধা সৃষ্টি করতে পারে এবং পেটে গ্যাস জমিয়ে মায়ের অস্বস্তি বাড়াতে পারে।
আর পাকা পেপেতে কোন প্রকার সাস্থ্য ঝুকি নেই বললেই চলে, তবুও এটাও চিকিৎসকের পরামর্শ মোতাবেক পরিমিত আকারে খাওয়া ভাল।
আনারস
আনারস একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল, যা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তবে গর্ভাবস্থার সময় এটি নিয়ে কিছু মিথ ও বাস্তবতা রয়েছে। বিশেষ করে গর্ভের শুরুর সময় আনারস খাওয়া নিয়ে অনেক নারীর মধ্যে দ্বিধা দেখা যায়।
শুরুতেই জেনে নিই আনারসে কি রয়েছে, আনারসে থাকে ব্রমেলিন, একটি প্রাকৃতিক এনজাইম যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। ব্রমেলিন শরীরে অতিরিক্ত মাত্রায় গেলে জরায়ুর গঠন নরম করতে পারে, এবং কিছু কিছু গবেষণায় দেখা গিয়েছে—এটি জরায়ুর সংকোচন সৃষ্টি করতে পারে।
গর্ভাবস্থায় আনারস খাওয়ার সম্ভাব্য ঝুঁকি:
প্রথম তিন মাসে জরায়ু খুবই সংবেদনশীল থাকে। এ সময় অতিরিক্ত আনারস খেলে ব্রমেলিন জরায়ুর পেশিতে সংকোচন ঘটাতে পারে, যা গর্ভপাত বা অকাল প্রসবের সম্ভাবনা তৈরি হতে পারে।
আনারস স্বাভাবিকভাবেই টক এবং অ্যাসিডিক। বেশি খেলে পেটে গ্যাস, অম্বল, বা অজীর্ণতা হতে পারে, যা গর্ভবতী মায়ের জন্য অস্বস্তিকর হতে পারে।
কারো কারো ক্ষেত্রে আনারস খেলে মুখে শরীরে চুলকানি, জিহ্বা জ্বালাপোড়া বা ত্বকে ফুসকুড়ি সহ নানা এলার্জিটিক সমস্যা দেখা দিতে পারে। এটি গর্ভাবস্থায় আরও বেশি অনুভূত হতে পারে।
তবে আনারস গর্ভাবস্থায় আনারস পুরোপুরি নিষিদ্ধ না, তবে নিয়ন্ত্রিত ও সচেতনভাবে খেতে হবে।
মানে, মাঝে মাঝে অল্প পরিমাণে পাকা আনারস খাওয়া সাধারণত ক্ষতিকর নয় – তবে প্রথম ৩ মাস এ সম্পূর্ণ এড়িয়ে চলা ভালো।
সাধারণ সময়ে আনারসে কিছু উপকারিতা রয়েছে সেগুলো হচ্ছে, ভিটামিন সি সমৃদ্ধ – রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, হজমে সহায়ক, ফাইবার – কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট – শরীরের কোষ রক্ষা করে।
আঙুর
আঙুর বেশি খেলে গরম প্রকৃতির হওয়ার কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। আঙুরে রেসভেরাট্রল নামক যৌগ থাকে, যা গর্ভাবস্থায় বিষাক্ত হতে পারে আপনার। হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তবে এটি নিয়ে মতভেদ রয়েছে, তাই চিকিৎসকের পরামর্শ জরুরি।
এছাড়া আঙুরে সাধারণত কীটনাশকের মাত্রা বেশি থাকতে পারে, যা গর্ভবতী মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ বটে।
তেতুল
অতিরিক্ত অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক:
অতিরিক্ত তেতুল খেলে পেটে জ্বালাপোড়া, পেটে গ্যাসের সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় এই সমস্যা আরও বেশি অস্বস্তিকর হয়। গর্ভাবস্থায় অতিরিক্ত তেতুল খেলে বমি বেড়ে যেতে পারে। এছাড়া তেতুলের ল্যাক্সেটিভ থাকায় ডায়রিয়া বা পানিশূন্যতা দেখা দিতে পারে,
রক্তে চিনির মাত্রা বাড়াতে পারে
তেতুলে প্রাকৃতিক শর্করা রয়েছে। যদি গর্ভাবস্থায় জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, তবে তেতুল কম খাওয়াই ভালো।
ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে:
তেতুল শরীরের কিছু ওষুধের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, যেমন অ্যাসপিরিন বা কিছু সাপ্লিমেন্ট। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত খাওয়া উচিত না।
লিচু
গর্ভাবস্থায় লিচু বেশি খেলে কিছু ক্ষতির ঝুঁকি থেকে যায়। এতে নেচারাল সুগারের মাত্রা বেশি থাকায় রক্তে গ্লুকোজ বেড়ে যেতে পারে, যা জেস্টেশনাল ডায়াবেটিস-এর ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত লিচু খেলে শরীর গরম হয়ে যেতে পারে, ফলে বমি, মাথা ঘোরা, এমনকি পেট ব্যথা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে লিচুতে থাকা হাইপোগ্লাইসিন টক্সিন শরীরের বিপাক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। বাজারে সংরক্ষিত লিচুতে রাসায়নিক ব্যবহার হয়ে থাকে, যা গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। তাই লিচু খাওয়া যাবে, তবে পরিমিত ও সতর্কভাবে, একান্ত প্রয়োজনেই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।
গর্ভাবস্থায় ফল খাওয়ার সাধারণ কিছু পরামর্শ:
খাওয়ার পরিমাণে ভারসাম্য রাখুন
খুব বেশি ফল খাওয়া থেকেও সমস্যা হতে পারে (যেমন: গ্যাস, ওজন বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া)।
নিরাপদ ফল বেছে নিন
আপেল, কলা, কমলা, পেয়ারা, বেদানা, তরমুজ ইত্যাদি সাধারণত নিরাপদ।
কাঁচা পেঁপে, বেশি আনারস, অতিরিক্ত লিচু, বেশি তেতুল এড়িয়ে চলুন।
প্রথম তিন মাসে বাড়তি সতর্কতা– এ সময় জরায়ু সবচেয়ে সংবেদনশীল থাকে। কাঁচা পেঁপে, আনারস, ও গরম প্রকৃতির ফল না খাওয়াই ভালো।
ফল ভালোভাবে ধুয়ে খান
ফলের গায়ে থাকা রাসায়নিক বা জীবাণু গর্ভবতী নারীর জন্য বিপজ্জনক হতে পারে।
রোগ অনুযায়ী ফল বাছুন
ডায়াবেটিস থাকলে মিষ্টি ফল কম খান।
গ্যাস্ট্রিক থাকলে টক ফল কম খান।
কোষ্ঠকাঠিন্য থাকলে ফাইবারযুক্ত ফল খান (যেমন: পেয়ারা, পাকা কলা)।
চিকিৎসকের পরামর্শ নিন
বিশেষ কোনো সমস্যা বা ওষুধ খেলে আগে থেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ফল বেছে নিন।



